সিংগাইর পৌর নির্বাচনে আ’লীগ প্রার্থী বিজয়ী

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু নাঈম মো: বাশার নৌকা প্রতীকে ১৪ হাজার ৩২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয় ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক হাজার ৭১৯ ভোট।

ফলাফল অনুযায়ী কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন এক নম্বর ওয়ার্ডে আতাউর রহমান, দুই নম্বর ওয়ার্ডে মো: গিয়াস উদ্দিন, তিন নম্বর ওয়ার্ডে মো: সমেজ উদ্দিন, চার নম্বর ওয়ার্ডে মো: রিয়াজুল ইসলাম, পাঁচ ওয়ার্ডে মো: রেজাউল করিম টিপু, ছয় নম্বর ওয়ার্ডে সোহেল রানা, সাত নম্বর ওয়ার্ডে মাহফুজ সরকার, আট নম্বর ওয়ার্ডে মো: কামাল হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শামসুল ইসলাম। এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এক নম্বর ওয়ার্ডে পারুল আক্তার, দুই নম্বর ওয়ার্ডে তাসরিন নাহার রিতা ও তিন নম্বর ওয়ার্ডে আলেয়া বেগম নির্বাচত হয়েছেন। উল্লেখ্য, সিংগাইর পৌরসভায় মেয়রপদে দু’জন, কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *