সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর পৌর আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো.সাঈদুর রহমান সাঈদের পরিচালনায় পৌর আ’লীগের সভাপতি মো.আ:ছালাম খান এর সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.মো.আব্দুস সালাম পিপি,যুগ্ম সম্পাদক অ্যাড বদরুল ইসলাম খান বাবলু, সিংগাইর উপজেলা আ’লীগের সাধারণ সস্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ খান। অন্যন্যদের মধ্য উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, মোসা.শারমিন আক্তার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মো.শহিদুর রহমান শহিদ, মো.সায়েদুল ইসলাম,সহ-সভাপতি আনোয়ারা খাতুন,মো.রমজান আলী,সাংগঠনিক ইঞ্জি. মো.শাহাদৎ হোসেন,মো.শওকত হোসেন বাদল,সিংগাইর থানার ওসি রকিবুজ্জামানসহ উপজেলা আ’লীগের অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।
Related