মো.রকিবুল হাসান বিশ্বাস : মানিকগঞ্জের সিংগাইরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ জামায়াতে ইসলামীর ঘোষিত ৫ দফা গণদাবি বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার(২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা চত্বর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা জামায়াত ইসলামীর দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক কেন্দ্রীয় সভাপতি (বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির) এবং মানিকগঞ্জ -২ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী উপজেলা আমীর মাওলানা ওয়ালিউল্লাহ বিন সিরাজ, মানিকগঞ্জ জেলার ওলামা বিভাগ, সভাপতি হযরত মাওলানা জাকিরুল ইসলাম খান। পৌর আমির মো.আরিফুর রহমানসহ প্রায় ৫ শতাধিক স্থানীয় নেতা -কর্মী উপস্থিত ছিলেন।
