সিংগাইরে ১৩টি হারানো মোবাইল উদ্ধার

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল মালিকদের জিডির সূত্র ধরে বিভিন্ন মডেলের ১৩টি হারানো মোবাইল দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছেন থানা পুলিশ। বুধবার(৩১ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে থানা চত্ত্বর গোলঘর থেকে ভুক্তভোগীদের হাতে এ মোবাইল সেট তুলে দেওয়া হয়।

এ সময় সিংগাইর সার্কেলের (এএসপি)আব্দুল্লাহ আল ইমরান বলেন,এখন মোবাইল সেট হারিয়ে ও চুরি হয়ে গেলে কেউ ব্যবহার করতে পারবে না। মোবাইল হারিয়ে গেলে যথাসময় থানায় জিডি করবেন। আমরা প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করে দেয়ার চেষ্টা করব।

এসময় উপস্থিত ছিলেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ  সৈয়দ মিজানুর ইসলাম,ইন্সপেক্টর (তদন্ত) মানবেন্দ্র বালো,সেকেন্ড অফিসার রাকিবুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান (ভিপি শহিদ),পৌর প্যানেল মেয়র মো.সমেজউদ্দিন,উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো.আলমগীর হোসেন প্রমুখ। হারানো মোবাইল সেট পেয়ে পুলিশের এ কার্যক্রমে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *