সিংগাইরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :  মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার খান (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু হয় তার । নিহত আনোয়ার খান উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি গ্রামের সোহরাব খানের ছেলে।

থানা সুত্রে জানা যায় , শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি ব্রিজের কাছে একই ইউনিয়নের সোনাটেংরা গ্রামের আব্দুর রহমানের ছেলে রবিউলের মোটরসাইকেল পথচারী আনোয়ার খানকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলর চালক, আরোহী ও আনোয়ার খান গুরুতরভাবে আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার খান মৃত্যু বরণ করেন।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *