মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বেশির ভাগ পাকা রাস্তার বেহাল দশা। এতে দীর্ঘদিন ধরে র্দূভোগ পোহাতে হচ্ছে এ অঞ্চলের বাসিন্দাদের। নিম্নমানের কাজের কারনে দু,তিন বছরে মধ্যে এসব রাস্তা পিচ ঢালাই ওঠে গিয়ে ইটের খোয়া বের হয়ে বড় বড় গর্ত হয়ে যাতায়াতের অনুউপযোগী হয়ে পড়েছে। তাছাড়া এসব রাস্তায় চলাচলরত যানবাহনের মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে প্রতিনিয়ত ছোট বড় দূর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর অভিযোগ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সিংগাইর হইতে মানিকনগর,ঋষি পাড়া হইতে বলধারা বাজার,চারিগ্রাম হইতে গোলাইডাঙ্গা হয়ে জামশা বাজার,সিংগাইর বাজার হতে কাংশা হয়ে তালেবপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তা,সিংগাইর হতে বায়রা বাজার ও গোলড়া এবং উপজেলার ১১টি ইউনিয়ন ১টি পৌরসভার বিভিন্ন সংযোগ রাস্তার পিচ ঢালাই ওঠে ইটের খোয়া বের হয়ে খানাখন্দে পরিনত হয়েছে। এ যেন দেখার কেউ নেই। এ সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এ ছাড়া যানবাহনের মূল্যবান যন্ত্রাংশ বিকল হয়ে রাস্তায় পড়ে থাকে এবং প্রতিদিন ছোট খাট দূর্ঘটনা ঘটে থাকে। স্কুল,কলেজ পড়–য়া ছাত্র ছাত্রীরা সময় মত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে না পেরে পাঠদানে ব্যাঘাত ঘটে বলেও দীর্ঘদিনের অভিযোগ।
উপজেলা উত্তর জামশা এলাকার গুরুদাস রায়,ওহাব আলী, কুদ্দুস আলীসহ একাধিক লোকজন অভিযোগ করে বলেন- প্রায় ৬ মাস আগে থেকেই এ রাস্তার বেহাল দশা। নিম্নমানের কাজের কারনে এ অবস্থা। রাস্তা করার ১ বছরের মাথায় খানাখন্দ। ভাল করে কাজ করলে কোনদিন এত তারাতারি রাস্তা নষ্ট হবে না।আমরা নিয়মিত এসব রাস্তা দিয়ে হাটবাজারে যাই। গাড়ীতে উঠলেই ভয় করে। না জানি কখন কি হয়।
মানিকনগর রাস্তার সিএনজি চালক মো.আমিনুর রহমান,রাজ্জাক,আক্রাম হোসেন,মনির ও মোস্তফাসহ একাধিক ড্রাইভার বলেন-বেশ কিছুদিন যাবৎ এ রাস্তা চলাচলের অনুউপযোগী। পেটের দু:খে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাই। রাস্তা এত খানাখন্দ হয়েছে প্রতিদিন গাড়ি নষ্ট হয়। দূঘর্টনা ঘটে। একটু বৃষ্টি এলে বুঝা যায় না রাস্তা না খাল।
বায়রা,বলধারা,কাংশা,গোলড়ার এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক, স্থানীয় একাধিক লোকজন বলেন-জনৈক ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার সময় বাধা দিয়েও কাজ হয়নি। দু-তিন বছরের আগেই রাস্তা নষ্ট হয়ে গেল। এমন দৃশ্য পৃথিবীর অন্য কোথাও আছে বলে আমাদের সন্দেহ। আমাদের দূর্ভোগ লাঘবে দ্রুত রাস্তা সংস্কারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রুবাইয়াত জামান রাস্তা খানাখন্দের কথা স্বীকার করে বলেন-সিংগাইর-মানিকনগর রাস্তা ডেন্ডার হয়েছে। করোনার কারনে কাজ শুরু করতে পারেনি। বাকি রাস্তা গুলির ব্যাপারে একনেকে পাঠিয়েছি। প্রসেসিং এ আছে।
