সিংগাইরে প্রতিপক্ষের হামলায় অন্ত:সত্তা নারীসহ আহত-৭

মো. রকিবুর হাসান বিশ্বাস (মানিকগঞ্জ প্রতিনিধি): মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ষাটোর্ধ্ব বৃদ্ধা আমেনাসহ ৩ জন মারাত্নক জখম, দু’জন অন্ত:সত্তা নারিসহ ৭ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় মামলা নিয়েছেন পুলিশ।
জানা যায়, বুধবার (১ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার প্রতিবেশী মো. কালু মিয়ার ছেলে দেলোয়ার (৩২) ও জিলু (৩৫) গং মাহাম আলীর বাড়ি চড়াও করে হামলা চালিয়ে ৩ জনকে রক্তাক্ত জখমসহ ৪ নারীকে গুরুতর আহত করেন। আহতরা হলো ওই এলাকার মোহাম্মদ হোসেনের স্ত্রী নুর নাহার (২৫), মনির হোসেনর স্ত্রী মলি আক্তার (২০), সমন আলীর স্ত্রী আমেনা বেগম (৭০), মাহাম আলীর স্ত্রী মনোরা বেগম (৪০), সমন আলীর ছেলে মাহাম আলী (৫০), আবু দেওয়ানের ছেলে মোহাম্মদ হোসেন (৩৮), মাহামের পুত্র অনিক হোসেন (১৯)।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো.আনোয়ার হোসেন বলেন, মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *