সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার(৪ জুলাই) বিকাল ৬ টার দিকে সিংগাইর ভায়া মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বায়রা ইউনিয়নের আলীনগর ঈদগাহ মাঠের পশ্চিম পাশের ব্রীজের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সিংগাইর থানার এসআই মুত্তালিব নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানাযায়,কে বা কারা দিনের যেকোন সময় নবজাতককে ফেলে রেখে যায়। বিকালে স্থানীয়রা নবজাতকের মরদেহ দেখে পুলিশ খবর দেয়। পরে ঘটনাস্থল পুলিশ পৌছে নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।
