সিংগাইরে গ্যাস ম্যাচ ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর দক্ষিন পাড়া এলাকায়  নিডস সার্ভিসেস লিমিটেড নামের গ্যাস ম্যাচ তৈরী ও রিফিল ফ্যাক্টরিতে  মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি।
স্থানীয়রা জানান, গ্যাস ম্যাচ তৈরি করে রিফিল করার সময় হঠাৎ গ্যাস থেকে আগুন লেগে যায়। ফ্যাক্টরীর শ্রমিকদের আত্মচিৎকারে আশে পাশে লোক এগিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ততক্ষনের ফ্যাক্টরির মালামালসহ বিশাল অংশ আগুনে ভুস্মীভূত হয়। পরে খবর পেয়ে ঢাকার জেলার সাভার এলাকার ফায়ার সার্ভিস টিম এসে ঘন্টাব্যাপি চেষ্টা করে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে ফ্যাক্টরির কর্মকর্তা কারও সাথে কথা বলা সম্ভব হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *