সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইর তালেবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.দেলোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহী ওয়া ইন্না এলাইহি রাজিউন। তার বাড়ী ওই এলাকার ৭নং ওয়ার্ডের ইরতা গ্রামে। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে হৃদরোগ জনিত কারনে তার মৃত্য হয়। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি ১ স্ত্রী,১ পুত্র ১ কন্যা সন্তান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়,শুক্রবার গভীর রাতে হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা ওঠে। ব্যথার যন্ত্রনা সহ্য করতে না পারায় পরিবারের লোকজন দ্রুত চিকিৎসার জন্য সাভারস্থ এনাম মেডিকেল কলেজের উদেশ্য রওনা দেয়। হাসপাতালে পৌছানোর আগেই পথিমধ্য তার মৃত্য হয়। তার মৃত্যতে পরিবারসহ রাজনৈতিক অঙ্গনে চলছে শোকের ছায়া।
Related