সিংগাইরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারন রোধ করি,স্বাস্থ্য বিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি এই প্রতিপাদ্য কে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান এর সঞ্চালনায় ইউএনও রুনা লায়লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.মুশফিকুর রহমান খান হান্নান তিনি বক্তব্য বলেন-মহিলাদের সিজার সংখ্যা কমিয়ে নরমাল ডেলেভারি,প্রত্যেক মহিলাদের সেবা নিশ্চিতসহ আন্তরিকভাবে কাজ করার পরার্মশ দেন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন -উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ফারহানা কবির,উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার। উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী প.প কর্মকর্তা মো.ফরিদ হোসেন,মো.হায়দার আলী প.প কর্মকর্তা সহকারীসহ উপজেলা প.প কার্যালয়ের সকল কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *