সিংগাইরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

 সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ । শনিবার (৮ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া এলাকার জনৈক আব্দুল কুদ্দুস মিয়ার বাড়ির পাশে রাতে লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করলে তারা ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা লাশ দেখতে পাই। লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ। এলাকাবাসী ও পুলিশের ধারণা রাতের কোনও এক সময় অজ্ঞাত ব্যক্তিটি দ্রুতগামী বাস চাপায় নিহত হয়ে থাকতে পারে। । এলাকাবাসী বলছে মৃত ব্যক্তিকে অত্র এলাকায় মানষিক ভারসাম্যহীন অবস্থায় একাধিকবার দেখেছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জে.ও.এম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান,মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *