প্রান্ত জয়,সাতক্ষীরা প্রতিনিধি: করোনা পরিস্থিতির মধ্যে ৪০ বোতল ফেন্সিডিল সহ ৬ জন কে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের রেজাউল ইসলাম(২৫) ,ইবরাহিম খলিল (২০) ,মারুফ হোসেন /সাগর(১৯) আবু সাঈদ গাজী(২০) সজিব হোসেন (১৯) শান্তনু মন্ডল (২১)
সাতক্ষীরা জেলা পুলিশের সুত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলামের তত্বাবধানে ডিবির সাব- ইন্সপেক্টর মো. ফরিদ হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় রবিবার দিবাগত রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা ধীন পরানপুর গ্রামস্থ জনৈক আব্দুর রহমান এর মুদি দোকানের সামনে হইতে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ আসামিদের আটক করতে সক্ষম হন।
সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জানান, মাদক সিন্ডিকেট মাদক পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে শ্যামনগর পরানপুর এলাকা থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ ৬ যুবক কে আটক করে হয়েছে। ডিবি পুলিশ বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।
