শ্রীনগরে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছে জাকির হোসেন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন বিএনপি নেতা জাকির হোসেন।

শনিবার বিকেল ৩ টায় উপজেলার ষোলঘর সেনপাড়া নরোত্ত লক্ষী নারায়ণ শনি মন্দিরে জৈষ্ঠ্যমাসের প্রথম শনিবার হিন্দুদের ধর্মীয় উৎসব শনি পুজোয় আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আগামী স্থানীয় ইউপি নির্বাচনে ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীতা ঘোষনা দিয়ে প্রচার কাজ শুরু করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বলেন, আমি আপনাদেরই সন্তান। আপনারা জানেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দীর্ঘ দিন ধরে আপনাদের সুখে-দুঃখে আমি পাশে থাকার চেষ্টা করেছি এবং আপনাদের দোয়া ও সমর্থনে আমি সেবামূলক এই বৃহত্তর দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত।
আমি যদি আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে আমার ইউনিয়নকে একটি মডেল ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আর ইউনিয়ন পরিষদে কোনো প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি বা হয়রানি বরদাশত করা হবে না। প্রতিটি নাগরিকের সেবা হবে দ্রুত ও সম্পূর্ণ বিনামূল্যে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শামসুল আলম খান পীর খোকন,ষোলঘর সেনপাড়া নরোত্তম লক্ষী নারায়ণ শনি মন্দিরের সভাপতি গৌতম দাস সাঃ সম্পাদক বাদল রায়, উপদেষ্ঠা সহদেব ঘোষ, হিন্দু নেতা সমর দত্ত, স্থানীয় ইউপি সদস্য রুহল আমিন, মিন্টু দাস, খলিল মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *