শ্রীনগরে জোড়পূর্বক জমি দখলের চেষ্টা,বাধা দেয়ায় বাদীকে হুমকি

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জোড়পূর্বক জমি দখলের চেষ্টা করে পুকুরের মাছ চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দেয়ায় বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
গত রোববার বিকেল পৌণে ৫টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা এলাকায় এ ঘটনা ঘটে। এব্যাপারে ভুক্তভোগী দেলোয়ার হোসেন বাদী হয়ে ইমরান হোসেনগংয়ের বিরুদ্ধে সিআর মামলা নং- ৫৯৮ ও জিডি নং ১২৭৮ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দামলা মৌজার আরএস ৬০৬ দাগের সাড়ে ৮ শতাংশ ও ৬০৮ দাগের ৯ শতাংশ সম্পত্তি ভুক্তভোগী পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক হন। পরবর্তীতে একই এলাকার মৃত আঃ মান্নান ফকিরের ছেলে ইমরান,রুহুল,দিদার, মৃত ইব্রাহীমের ছেলে লিয়ন,মৃত নুরুল আমিনের স্ত্রী রেহেনা বেগমগং ভুক্তভোগীর সম্পত্তি জোড় পূর্বক দখলের চেষ্টা করে এবং পুকুরে থাকা লক্ষাধিক টাকার মাছ চুরি করে নিয়ে যায়। এতে ভুক্তভোগী বাধা নিষেধ করলে তাকেসহ তার পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করে ইমরানগং। এনিয়ে স্থানীয়রা একাধিকবার শালিস মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু বিবাদীদ্বয় কোন মীমাংসা মানেননি।
পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে বিজ্ঞ আদালতে বিবাদীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
স্থানীয় ইউপি সদস্য এমেল লস্কর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনা নিয়ে আমরা স্থানীয়ভাবে একাধিবার শালিস বৈঠক করেছি। কিন্তু ইমরানগং কোন সালিস মানেনি। উল্টো বাদীকে হুমকি দিয়ে আসছে।

শ্রীনগর থানার এসআই আলমগীর বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *