শ্রীনগরে ক্ষতিগ্রস্ত  রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন 

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগরে একটি ক্ষতিগ্রস্থ রাস্তা পূণরায় সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকেল ৪টায় উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভাগ গ্রামের ক্ষতিগ্রস্ত একমাত্র রাস্তাটি পূণরায় সংস্কারের দাবীতে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তরা বলেন নাগরভাগ গ্রামের চলাচলের একমাত্র ক্ষতিগ্রস্থ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানান তারা। এসময় উপস্থিত ছিলেন, পলাশ,দেলোয়ার,খোকন,শ্যামল,মামুন,ইমন, বাবু,শুভ,সৈকত,হুমায়ূনসহ নাগরভাগ ও কর্কটপাড়ার গ্রামবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *