শিল্পপতি নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিনিধি : যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে করোনা আক্রান্ত হয়ে মারা যান এই অদম্য শিল্পোদ্যোক্তা। মেধা, পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে একে একে ৪১টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এই দূরদর্শী ব্যবসায়ী।

নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে যমুনা গ্রুপের সব প্রতিষ্ঠানে আজ তাঁর জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *