শিলাকোঠা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মো. কামাল হোসেন : ঢাকার দোহারে ঐতিহ্যবাহী শিলাকোঠা মাদ্রাসার ২ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্র ও শনিবার এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। শিলাকোঠা মাদ্রাসার মোহতামীম হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেবের সভাপতিত্বে প্রথম দিন ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বাতেন কাসেমী এবং দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত খালেদ সাইফুল্লাহ আইয়ুবী । এছাড়াও দেশ বরেন্য ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন ।

মাহফিলে ২০২৩ সালে নতুন ৬ জন হাফেজকে পাগড়ী প্রদান করা হয়। মাহফিলে দেশ ও জাতীর মঙলকামনা করে দুআ ও মুনাজাত করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *