মো. কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর শিমুলতলা মডেল মাদরাসার ১ম সাময়িক পরিক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদরাসার সভা কক্ষে শিক্ষার্থীদের অভিভাবক ও মাদরাসার শিক্ষার্থীদের উপস্থিতিতে এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন মাদরাসার পরিচালক ও শিক্ষকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা মো. কালাম মাদবর, মাদরাসার পরিচালক হাফেজ আবু জাফর, মো.জামাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
