নিজস্ব প্রতিবেদক: শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ই জুলাই দুপুরে মুকসুদপুর ইউনিয়নের উত্তর মৌড়া বচির বিলে এই সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বচির বিলের আশেপাশের গ্রামের ১৫ বছরের কম বয়সী শিশুরা অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় পাঁচজনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি সালমান মাহমুদ বলেন, “বাংলাদেশ নদীমাতৃক দেশ। সাতার না জানার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। তাই শিশুদের সাতার শেখার প্রতি আগ্রহী করার লক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”
সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন বলেন, ” আমাদের বিগত কার্যক্রমের ধারাবাহিকতায় এই সাতার প্রতিযোগিতার আয়োজন। ইনশাআল্লাহ এর ধারা ভবিষ্যতেও বজায় থাকবে।”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন, সাতার আয়োজন কমিটির আহ্বায়ক ও সংগঠনের সহ-সভাপতি তাজওয়ার মুহাম্মদ মুনির, উপ-প্রচার সম্পাদক সেলিম শিকদার, সাতার আয়োজন কমিটির সদস্য সচিব আরাফাত হোসেন বাঁধন, আনোয়ার হোসেন, ফয়সাল হোসেন সহএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।
