ঢাকার দোহার উপজেলায় লটাখোলা চর জয়পাড়া উইভার্স কো-অপারেটর সোসাইটি লিমিটেডের নির্বাচন সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বেলা ৩ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে লটাখোলা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এ সোসাইটির ভোট গ্রহণ শেষ হয়।
লটাখোলা চর জয়পাড়া উইভার্স কো-অপারেটর সোসাইটি লিমিটেডের সভাপতি জসীম উদ্দিন বলেন, দীর্ঘ ৩ বছর পর পর লটাখোলা চর জয়পাড়া উইভার্স কো-অপারেটর সোসাইটি লিমিটেডের নির্বাচন হয়। এতে করে নতুন নেতৃত্ব তৈরী হবে। যারা নির্বাচিত হয়েছে তাদেরকে অবশ্যই তাতীদের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে।
এ সময় নির্বাচনে সভাপতি পদে নুরুল ইসলাম ছাতা প্রতীকে নিয়ে ৩৪৯ ভোট, সহ সভাপতি পদে মো. সিরাজুল ইসলাম আনারস প্রতীকে ৩২০ ভোট , সাধারণ সম্পাদক পদে মামুনুর রশীদ মোড়ক প্রতীকে ২৬৮ ভোট, সদস্য পদে আব্দুল গণি টেবিল প্রতীকে ৩৫৬ ভোট, মো. আলমাছ বাইসাইকেল প্রতীকে ৩৫৩ ভোট,মো. আয়নাল টেলিভিশন প্রতীকে ৩০৫ ভোট, মো. আলতাফ হোসেন মোমবাতি প্রতীকে ২২৬ ভোট,জাকির হোসেন চশমা প্রতীকে ৪১৭ ভোট, মো. জয়নাল আকন্দ কবুতর প্রতীকে ৩৬৯ ভোট, নুরুল ইসলাম রিক্সা প্রতীকে ২৩৫ ভোট, মো. নুরুল ইসলাম হাঁস প্রতীকে ৩৩৯ ভোট ও সফি উদ্দিন কলস প্রতীকে জয়লাভ করেন।
