মো.কামাল হোসেন :
সারা বিশ্বে মহামারী রূপ ধারন করেছে করোনা ভাইরাস। করোনা মহামারীতে মৃত্যুবরণ করছেন বিশ্বের হাজার হাজার মানুষ। করোনা আক্রান্ত রোধে চিকিৎসকেরা দিয়েছ দূরত্ব বজায় রাখাসহ নানা পরামর্শ। কিন্তু এসব পরামর্শ কর্ণপাতই করছেন না ঢাকার দোহারের মৈনট মাছঘাটের লোকজন।
বুধবার (৮ এপ্রিল) ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, কোনো লোকই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে না। বেশির ভাগ মানুষের মুখে নেই মাস্ক। শুধু তাই নয় অনেক বিদেশ ফেরত ব্যক্তিরাও মাছ কিনতে ভীড় জমায় এখানে। এমন চলতে থাকলে করোনা প্রকট আরও বাড়বেই।
স্থানীয়রা বলছেন, আমাদের নিরাপত্তার জন্য হলেও মৈনট মাছঘাট বন্ধ করা দরকার। অতি দ্রুতই মৈনট মাছঘাটকে নিয়ম-নীতির মধ্যে আনবে প্রশাসন এমনটাই প্রত্যাশা সকলের ।
