মুন্সীগঞ্জ সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে । নিহতরা হলেন আমেনা বেগম (৩৫) ও তাঁর মেয়ে মরিয়ম (৮)।
সোমবার সকালে দক্ষিণ রাজানগর গ্রামের মোঃ নূরুজ্জামানের কমল মঞ্জিল বাড়িতে এ ঘটনা ঘটে। আমেনা বেগমের স্বামীর নাম মিজান মিয়া। তারা নুরুজ্জামান সরকারের বাড়ীর ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান ৪ মাস আগে আমেনা বেগম ও তাঁর পরিবার ওই এলাকায় বাসা ভাড়া নেন। বেলা ১১টার দিকে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সিরাজদিখান থানার।অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়াজনিত কারণে হত্যাকান্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *