মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ)থেকে: মানিকগঞ্জের সাটুরিয়া হরগজ হাটে গরু ক্রয় করতে এসে সাজ্জাদ আলী(৫৫) নামের এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে,রবিবার(৩০ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার হরগজ গরুর হাটে। নিখোঁজ সাজ্জাদ আলী(৫৫) যশোর জেলার কেশবপুর থানার রাজনগর বাকাবর্শি গ্রামের মৃত.মনিরউদ্দিনে ছেলে। তার পরানো ছিল লুঙ্গি ও ফতুয়া। গায়ের রং ফর্সা,মুখ মন্ডল লম্বাটে,স্বাস্থ্য মাঝারি। এ ব্যাপারে সাটুরিয়া থানায় আজ বুধবার(২ জুন) সাধারন ডায়েরী হয়েছে। যাহার নং-৪৯।
নিখোঁজের চাচাত ভাই শাহজাহান আলম জানান, শনিবার (২৯ মে) যশোর জেলার কেশবপুর নিজ এলাকা থেকে পিকআপ যোগে গরু কেনার উদ্দেশ্যে মানিকগঞ্জ সাটুরিয়া হরগজ হাটে রওনা দেই। রবিবার(৩০ মে) সকালে আমরা হাটে পৌঁছে একত্রে নাস্তা করি। এবং দুপুরের দিকে আমরা গরু কেনায় ব্যস্থ হয়ে পড়ি। এরই মধ্যে আমার ভাই সাজ্জাদ আলী কোন এক সময় আমাদের অজান্তে হারিয়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হাটের ইজাদারকে বিষয়টি অবগত করি। অদ্যবধি পর্যন্ত তাকে পাওয়া যায়নি। খোঁজাখুঁজি অব্যাহত ও থানায় সাধারন ডাইরি করেছি।
এ ব্যাপারে ইন্সপেক্টর(তদন্ত) হাবিবুর রহমান জানান, এ ব্যাপারে থানা সাধারন ডাইরি হয়েছে। তাকে খোঁজে বের করার চেষ্টা চলছে।
