মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মানজুরার মতবিনিময় 

মোহাম্মদ আককাস আলী : বুধবার(১৫এপ্রিল) সাড়ে তিন টার দিকে ইউএনও’র সভাকক্ষে নওগাঁর মহাদেবপুরে সকল সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করলেন নবাগত ইউএনও মানজুরা মুশাররফ। তিনি সকল সাংবাদিকদের নিকট সহযোগিতা চেয়েছেন এবং উপজেলায় কি কি সমস্যা আছে তা সাংবাদিকদের মাধ্যমে জেনে নেন। ইউএনও মানজুরা মুশাররফ  বলেন,আগের স্যার যা করেছেন আমিও তাঁর সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করবো তার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
এ’সময় গঠনমূলক বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী,সাংবাদিক মুরাদ হোসেন,বরুন মজুমদার, আজাদুল ইসলাম,গৌতম কুমার মহন্ত,সাখোয়াত হোসেন,লিয়াকত আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *