মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে মাদকাসক্ত কথিত সাংবাদিকদের অত্যাচারে অতিষ্ঠ জনসমাজ। ওইসব মাদকাসক্ত কথিত সাংবাদিকদের আশ্রয়ে থেকে মাদক ব্যবসায়ীরা দাপটের সাথে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রশাসনও পারছে না ওইসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। সম্প্রতি সময়ে ভাইরাল হওয়া কথিত সাংবাদিক কাজী সাঈদ টিটুকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফেনসিডিল মুখে ঢেলে দেওয়ার পরও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহীনি
গ্রেপ্তার করতে পারেনি মাদক ব্যবসায়ী বদি ও মাদকাসক্ত টিটুকে। প্রকাশ থাকি যে,কাজী সাঈদ টিটু আওয়ামী সরকারের আমলে সাবেক সাংসদ ছলিমুদ্দিন তরফদারের আশ্রয়ে থেকে বিভিন্ন দলের নেতাকর্মী প্রশাসনসহ সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। আওয়ামী সরকারের পট পরিবর্তনের পর তার মুখে মুখে শুরু হলো ফ্যাসিদদের গল্পকথা। যাকে তাকে ফ্যাসিবাদের তোকমা লাগিয়ে নতুন করে চাঁদাবাজির কৌশল তৈরি করে প্রতিদিন চলছে মাদকের রমরমা আসর। আইন-শৃঙ্খলা সভায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পড়ার পরেও নীরব প্রশাসন। সমাজের সচেতন মানুষ ওইসব মাদকাসক্তদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
