ভীমপুর ইউপি নির্বাচনে ইনছের আলীকে নৌকা প্রতীক দেয়ার দাবী

নওগাঁ জেলা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইনছের আলী মোল্লাকে নৌকা প্রতীক দেয়ার জোর দাবী জানান তৃণমূল আওয়ামীলীগ ও এলাকার ভোটাররা। এতে আওয়ামীলীগের হারানো পদটি আবার ফিরে পাবেন বলে আশা করছেন তারা। ইনছের আলী মোল্লা নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি।
স্থানীয় নেতা কর্মীরা জানান, তিনি আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ব্যাণিজ্য মন্ত্রী মরহুম আব্দুল জলিলের হাত ধরে এই দলে যোগদান করেন। তারপর থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাত উপেক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শকে আকরে ধরে রেখেছেন। তিনি আওয়ামীলীগের আর্দশ বুকে ধরে শত কষ্টের মধ্যেও হাইবিড্র তোষামোদকারীদের নিকট মাথানত করেননি এমনি অভিমত তৃর্ণমূল নেতাকর্মীদের ।
ভীমপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দীন জানান, ইউপি নির্বাচনে বিএনপি’র প্রার্থীর কাছে জনপ্রিয় বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী পরপর টানা দুই মেয়াদে পরাজিত হয়। তৃতীয় বারের মত পরাজয় ঠেকাতে তৃণমূল আওয়ামীলীগ নেতা কর্মীরা মনে করেন আগামী ২০২১ সালের ইউপি নির্বাচনে নতুন মুখ হিসাবে ইনছের আলী মোল্লাকে দলীয় নৌকা প্রতীক দিলে হারানো পদটি ফিরে পাওয়া সম্ভব। তাহলে ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি আবারো আওয়ামীলীগের দখলে আসবে। ইউনিয়নের নেতাকর্মীরা ও ভোটাররা জেলা আওয়ামীলীগের সর্বোচ্চ নীতিনির্ধারক নেতাদের কাছে জোরালো দাবি জানান উক্ত ইউনিয়নে নিরপেক্ষ মাঠ জরিপ করে আগামী ইউপি নির্বাচনে প্রার্থী নির্ধারণের মাধ্যমে যোগ্য প্রার্থী মনোনয়ন দেয়া হোক।
এ ব্যাপারে মনোনয়ন প্রত্যাশী ইনছের আলী মোল্লা জানান, আমি আওয়ামীলীগকে ভালোবাসি, প্রকৃত দলের নেতা কর্মীদের হৃদয়ে লালন করি এবং দল যদি আমাকে নৌকা প্রতীক দেয় তাহলে আমি হারানো চেয়ারম্যান পদটি ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ্।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *