ভাইয়ের সামনে বোনকে ধর্ষ’ণের অভিযোগ

ভারতের মধ্যপ্রদেশের ভিন্দ বিভাগে এক ভাইয়ের সামনে তার ছোট বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এমনকি ভাইকে এই অপরাধ জোর করে দেখান ওই যুবক।

জানা য়ায়, মঙ্গলবার (১১ আগস্ট) ১১ বছর বয়সী ভাইয়ের সঙ্গে স্কুল থেকে ফিরছিল তার ৯ বছরের বোন। সে একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ে। অপরদিকে তার ভাই একই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

তারা স্কুল থেকে ফেরার পর তাদের ২১ বছর বয়সী এক প্রতিবেশী মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি তাদের থামান এবং বাসায় পৌঁছে দেওয়ার কথা বলেন। কিন্তু মোটরসাইকেলে তোলার পর তাদের একটি নির্জন স্থানে নিয়ে যান এবং ভাইয়ের সামনে ওই শিশুটিকে ধর্ষণ করেন।

তার ভাই যখন এতে বাধা দেওয়ার চেষ্টা করে তখন তাকে ওই যুবক আঘাত করেন। সে তখন তার বোনকে রেখে দৌঁড়ে বাড়ির দিকে যায়।

বাড়ির মানুষ খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে শিশুটিকে অজ্ঞান অবস্থায় পায়। এরপর তারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

স্বাস্থ্যকর্মীরা ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর তার পরিবার স্থানীয় থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করে।

ভিন্দ থানার পুলিশ সুপার সুরাজ ভের্মা জানিয়েছেন, ধর্ষককে ধরতে একাধিক দল গঠন করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে তাকে আটক করা হয়। পুলিশ এখন পুরো ঘটনা তদন্ত করছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *