বিকাশে বার্ড গেইম খেলে আইফোন জিতলেন ১০ জন

বিকাশ লেগোর উড়ন্ত পাখিকে ট্যাপ করে বিপদ এড়িয়ে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে আইফোন জিতলেন তারা।

বিজয়ীরা হলেন কামাল হোসেন, নার্গিস কবির, জান্নাতুল বারী চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ রাকিবুল ইসলাম, বেবি রানি রায়, মোসাম্মাৎ রাবেয়া খাতুন, জাহেদা বেগম, মিনু আক্তার ও ফাহিমা খাতুন। কোভিড-১৯ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুরস্কার তাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়েছে বলে বিকাশ কে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আইফোন বিজয়ী নার্গিস কবির বিকাশকে ধন্যবাদ জানিয়ে বলেন, “করোনাকালীন সময়ে বিকাশ অ্যাপে গেম খেলে সময় কেটেছে অনেকটা। টিউশন না থাকায় এইসময় ভালো একটা ফোন কিনতে চেয়েও পারিনি। বার্ড গেইম খেলে আইফোন পেয়ে তাই অনেক ভালো লাগছে।”

গত ২১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত বার্ড গেইমে আইফোন জেতার প্রতিযোগিতায় বিপুল সংখ্যক বিকাশ গ্রাহক অংশ নেন।

গ্রাহকদের মাঝে সাড়া পাওয়ায় আবারও নতুন প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে বিকাশ।

নতুন প্রতিযোগিতাটি ১৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। বিকাশের ফেইসবুক পাতায় এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *