কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন বিএনপি হচ্ছে এদেশের জনগণের ভালোবাসার দল। বিএনপিকে জনগণ ভালোবাসে বলেই তারা বিএনপিকে বারবার ক্ষমতা এনেছে। এবারও জনগনের ভোটে দুই তৃতীরাংশ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিএনপি ক্ষমতা এসেছে।
বিএনপি সব সময় জনগণের পাশে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করেছেন সেই পরিকল্পনা আমাদের সবাইকে সফল করতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেছেন যারা মাদক খাবে এবং মাদক বিক্রি করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। কেউ দুর্নীতি করলে তাকেও শাস্তির আওতায় আনতে হবে।
আমান আরো বলেন, কেরানীগঞ্জে কোন মাদক ভূমিদস্য, চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না। ঢাকা ২ আসনকে শান্তির নীড় হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শাক্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক হালিমা বেগমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান,নয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া,শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসীন মন্টু,সাধারন সম্পাদক হুমায়ন কবীর,যুবদল নেতা মাসুদ রানা,মোঃ জানে আলম সুমনসহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।
