নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান খন্দকার আবু আশফাক। তবে শারীরিক ভাবে তিনি অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।তিনি এখন বাসায়ই চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার ( ১৮ জুন) রাতে নিজের ফেসবুক পেজে আবু আশফাক এ তথ্য নিশ্চিত করেন। তিনি করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানিয়ে একটি স্ট্যাটাস দেন। তাতে লিখেছেন কোভিড-১৯ ভাইরাস দ্বারা আমি আক্রান্ত হয়েছি। আমার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী, বাংলাদেশে অবস্থিত ভাই-বোনেরা ও বাংলাদেশি নাগরিকগণ পৃথিবীর যে যেই প্রান্তে আছেন, সকলে আমার জন্য দোয়া করবেন।
