বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখা যাবে যে চ্যানেলে

ডেস্ক রিপোর্ট : এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে দেশটিতে সফররত তামিম-রিয়াদদের করোনা পরীক্ষা হয়েছে। প্রত্যেকের নেগেটিভ রিপোর্ট এসেছে।

গতকাল অনুশীলনও শুরু করেছেন তারা। সফরে হারারে থেকে সাতটি ম্যাচই সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টস ও জিটিভিতে। এ ছাড়া খেলাধুলাভিত্তিক সম্প্রচার প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল স্পোর্টস সব ম্যাচ সম্প্রচার করবে ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।
আগামী ৭ জুলাই থেকে শুরু হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশের একমাত্র টেস্ট। এই টেস্ট দিয়েই শুরু হবে দ্বিপাক্ষিক লড়াই। টেস্ট শেষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ ১৬, ১৮ ও ২০ জুলাই এবং টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। সফরের সব ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে। একনজরে জিম্বাবুয়ে সফরে টাইগারদের তিন ফরম্যাটের স্কোয়াড
টেস্ট : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।
ওয়ানডে : তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *