ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি,এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদিতে হবে,মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী( মুন্সীগঞ্জ) প্রতিনিধি: গত ১৭ টি বছর আমরা “ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি,এখন গনতন্ত্র কে প্রাতিষ্ঠানিক রূপদিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শুক্রবার(২৮ আগস্ট)বিকেল ৪টায় শ্রীনগরের ঘোলঘর একে এসকে সরকারী হাইস্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন জামায়েতকে উদ্দেশ্য করে আরও বলেন, গত ১৭ টি বছর আমরা “ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছি। এই আন্দোলনে আমাদের ৩ হাজারেরও বেশি নেতা-কর্মী গুমের শিকার হয়েছেন। অসংখ্য নেতা-কর্মী নির্যাতন, মামলা-হামলা ও নিপীড়নের শিকার হয়েছেন। আপনারাও সেই সময় আমাদের সঙ্গে রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন।
তাই দেশ কে এগিয়ে নিতে সরকারের গঠনমুলক আলোচনা করেন।

শ্রীনগর উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল,

আরও উপস্থিত শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাখোয়াত হোসেন মকুল, যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম মাছুদ রানা, ১নং সদস্য রাজু আহম্মেদ, সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাৎ শিকদার, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাফকাত হোসেন রকি এবং নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *