ফরিদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ৩, আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরে ভাঙ্গায় এক সড়ক দুর্ঘটনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আজ সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাসের ড্রাইভারসহ এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় বাসের আর এক যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

এ ঘটনায় আহত ১৫ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর ফরিদপুর-বরিশাল মহাসড়কে বেশ কিছু বাস চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক দুর্ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে ও ভাঙ্গা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কাজ করে এবং যান চলাচল স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *