কাজী জোবায়ের আহমেদ: দ্বিতীয় ধাপে আইএফআইসি ব্যাংকে নিয়োগপত্র পেল দোহার নবাবগঞ্জের তরুণ তরুণীরা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান দোহার নবাবগঞ্জের বেকার ছেলে মেয়েদের তার নিজস্ব পরিচালনাধীন প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই বাস্তবায়ন হিসেবে ২য় ধাপে দোহার নবাবগঞ্জের বেকার ছেলে মেয়েরা হাতে পেল বহুল কাংখিত ব্যাংকের দ্বিতীয় ধাপের ট্রানজেকশন সার্ভিস অফিসার (টি.এস.ও) পদের নিয়োগপত্র। জানা যায়, শুধুমাত্র দোহার নবাবগঞ্জের তরুণ তরুণীদের জন্য আইএফআইসি ব্যাংকে বিশেষ নিয়োগের ব্যবস্থা করেছেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান। প্রথমে প্রাথমিক ভাইবা থেকে যাচাই-বাছাই করে বিশেষ লিখিত পরীক্ষা নেওয়া হয়।পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের কম্পিউটার টেস্ট পরীক্ষায় ডাকা হয়,উত্তীর্ণদের ফাইনাল ভাইবা নিয়ে নিয়োগপত্র প্রদান করা হয়। উল্লেখ্য, গত ১৯ মে ২০২০ প্রথম ধাপে অর্ধ শতাধিক দোহার নবাবগঞ্জের তরুণ তরুণীরা আইএফআইসি ব্যাংকে নিয়োগপত্র পেয়েছিলেন। সালমান এফ রহমানের এমন উদ্যোগকে দোহার নবাবগঞ্জের সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন দোহার নবাবগঞ্জের সাধারণ মানুষ।
