দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির আহবায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমত, যুগ্ম-আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. মো. শাফিল উদ্দিন মিয়া ও ইঞ্জি. আরিফুর রহমান শিকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার এম, মহীয়্যূদ্দীন ভূঞা উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
এসময় সংবর্ধিত অতিথিরা বলেন, পদ বড় কথা নয়, আমরা সবাই মুজিব আদর্শে আদর্শিত সৈনিক। আমাদেরকে উপজেলা আওয়ামীলীগের দায়িত্ব দেওয়ায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপিকে ধন্যবাদ জানাই। এর আগে শতশত নেতাকর্মীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়।
এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এম শাহরিয়ার ভূঁঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত প্রামানিক, এ্যাড. আকমল হোসেন, জলিল বেপারী, দেওয়ান আওয়াল হোসেন, এসএম সাইফুল ইসলাম, জিয়াউল ইসলাম মিথু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক ফুয়াদ, কৃষকলীগ নেতা মোবারক হোসেন, আওয়ামীলীগ নেতা আরিফ হোসেন, রাকিব পত্তনদার প্রমুখ।
