মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হৃদয় হত্যাকারীর ফাসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঘোষাইল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে নিহতের স্বজন ও এলাকাবাসী।
এসময় মানববন্ধন থেকে হত্যাকারী শাওনের ফাসির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মানববন্ধন থেকে দাবি জানানো হয় যেহেতু শাওন হত্যার ঘটনা স্বীকার করেছে তাই শাওনের সাথে যদি আরও কেউ এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকে তাদেরকেও যেনো আইনের আওতায় আনা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নিহত হৃদয়ের মা ময়না বেগম, মামা নরুল ইসলাম, চাচা ইসমাইল, জয়কৃষ্ণপুর ইউপি সদস্য রাশেদ সম্রাট, শাহাবাগ থানা সেচ্ছাসেবকলীগ নেতা আসাদুজ্জামান খান রিপন, ঢাকা জেলা মহিলালীগ নেত্রী রেশমা আক্তার, যুবলীগ নেতা রিপু শিকদার, রনি শিকদার, শাকিব খান, সেচ্ছাসেবকলীগ নেতা পলাশসহ বিভিন্ন সামাজিক সংঘঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৪ নভেম্বর উপজেলার ঘোষাইল এলাকায় হৃদয় নামে এক কলেজ ছাত্রকে খুন করে অপহরণের নাটক সাজায় হত্যাকারী শাওন। এ ঘটনায় ১৭ নভেম্বর হৃদয়ের মা নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেন। পরে ২৮ নভেম্বর শাওনকে গ্রেফতার করা করা হয়। এঘটনায় ২৯ নভেম্বর থানায় দুইজনকে আসামী করে হত্য মামলা দায়ের করা হয়।
