নবাবগঞ্জে সরকারি খাল উদ্ধার করলেন এসিল্যান্ড

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে বান্দুরার নয়ানগর দক্ষিণ হাটি এলাকায় রাতারাতি সরকারি খাল ভরাট করে দখল করেছে ঐ এলাকার আজাহার খান নামে এক ব্যক্তি। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে অভিযান পরিচালনা করে সরকারি খাল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বান্দুরা ইউনিয়নের নয়নগর দক্ষিণ হাটি এলাকায় আজাহার খান তার বাড়ির পাশে ইছামতি নদীর সাথে সংযুক্ত সরকারি খালের মুখ বন্ধ করে বেশ কয়েক শতাংশ জায়গা বালু দিয়ে ভরাট করেছেন। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং সকল কাজ বন্ধ করে লাল নিষাণ টাঙিয়ে দেওয়া হয়। এমনকি আগামী দুদিনের মধ্যে খালের মুখ খুলে বালু সরিয়ে নিয়ে খাল পানি চলাচলের উপযোগী করে দিতে বলা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম জানান, সরকারি খাল দখল করা হচ্ছে এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে খাল উদ্ধার করা হয়েছে। কাউকে সরকারি খাল দখল করতে দেওয়া হবে না এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *