নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিসভা

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে সনাতন ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। নবাবগঞ্জে এবছর ১৭৮টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু সভায় সভাপতিত্বে এ সভা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসান আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, সিনিয়র সহ-সভাপতি দয়াময় বাড়ৈ, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম দত্ত নিপু, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চন্দ, দিলীপ কুমার মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *