নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: প্রান্তিকের পর আ্লভিও না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে  মোটরসাইকেল দুর্ঘটনায় আনজিম আহমেদ প্রান্তিক (১৯) ও আলভি আহমেদ (২০) নামে দুই কলেজ ছাত্রের মৃত্যুর হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রান্তিকের।সে উপজেলার কলাকোপা ইউনিয়নের বাগমারা গ্রামের মহসিন উদ্দিন পলাশের ছেলে।

আলভি আহমেদ শনিবার ভোরে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সে পার্শ্ববর্তী জালালপুর গ্রামের মৃত মো. আযমের ছেলে। তারা দুজন এবছর দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নবাবগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে প্রান্তিক ও আলভি বাড়ি ফিরছিল। এসময় প্রান্তিক মোটরসাইকেল চালাচ্ছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে এলে একটি ব্যাটারী চালিত অটো রিক্সার সাথে ধাক্কা লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. লিয়াকত শুক্রবার রাতে জানান, এবিষয়ে কেউ থানায় জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *