নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় শেখ লাল মিয়া (৬৫) নামে এ পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাঝিরকান্দার চালনাই চকের সড়কে এই দূর্ঘটনার ঘটনা ঘটে।
নিহত লাল মিয়া নবাবগঞ্জর মহব্বতপুর গ্রামের শেখ আব্দুল হকের ছেলে।
জানা যায়, মাঝিরকান্দা থেকে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন তার শশুর লালমিয়া। এবিসি নামে এক ইটভাটার রাস্তার সামনে আসলে বিপরীত দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন একটি মোটর সাইকেল তাকে চাপা দেয়।
পরে স্থানীয়রা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল মোল্লা জানান, দুর্ঘটনাস্থল থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। মোটর সাইকেলে থাকা দুই যুবক আহত হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত ডা. রুমা ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
