নবাবগঞ্জে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও জেলা পরিষদ ডাকবাংলো, নিউ জেলা পরিষদ মার্কেট পরিদর্শন করেছেন ঢাকা জেলার নবনির্বাচিত প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ। শনিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নিউ জেলা পরিষদ মার্কেটের প্রথম ফ্লোরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর মূল অঙ্গিকার স্বচ্ছ জবাবদিহীতামূলক সরকার। আমরা যেহেতু জনগণের নির্বাচিত সরকার। আমাদের কাছে জনগণের প্রত্যাশা আছে। আমরা সেই প্রত্যাশার আলোকে জবাবদিহীতার আওতায় এসে আমরা প্রত্যেকটি সমস্যা উপস্থিত থেকে সমাধান করতে চাই। বিনা ভোটের সরকারের সময় যে অনিয়মগুলো হয়েছে, তাদের সরকারের অনিয়মগুলোই ছিলো নিয়মের বহির্ভূত। সেগুলোকে আমরা ধূলিসাৎ করে নিয়মের ভিতরে নিয়ে আসবো।
সভায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও নবাবগঞ্জ নিউ জেলা পরিষদ মার্কেটের সাধারণ সম্পাদক শুভ আহমেদ ইমরানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাঈদুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী, সাবেক ভিপি হারুনুর রশীদসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *