নবাবগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ


মো. নাজমুল হোসেন :
ঢাকার নবাবগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার দাউদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবাই পড়াশুনায় ভালো হয় না। একেক জন একেক দিকে মনোনিবেশন করে। তাই যারা ক্রীড়ায় ভালো তারা আমাদের দেশের সম্পদ। তাই তোমাদের বাংলাদেশের সুনাম অর্জন করতে আরও চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, সবাই বিজয়ী হতে পারে না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম সিদ্দিকী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আশিকুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কুমার চক্রবর্তী, শিকারীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক টিপু, কলাকোপা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা উমর খান, বারুয়াখালী বাজার বনিক সমিতির সভাপতি রেজাউল করিম রাজু, শিকারীপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাখাওয়াত হোসেন, ডা. ননী গোপাল হালদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *