নবাবগঞ্জে টিফিনের টাকায় দরিদ্রদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দিল শিক্ষার্থী

মো. নাজমুল হোসেন :
টাকা জমিয়ে নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে কে না পছন্দ করে। তবে টিফিনের টাকা বাচিয়ে দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন এধরনের ঘটনা খুবই বিরল। এসব ভালো কাজের সংখ্যাটাও খুবই সীমিত।

এই সীমিত সংখ্যক ভালো কাজ করা মানুষের সাথে নিজেকে জড়ালেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার সিংহড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী লিজা আনোয়ার। সে উপজেলার সিংহড়া এলাকার মো. আনোয়ার হোসেন মোল্লা ও লিপি আনোয়ারের বড় মেয়ে। 
নিজের টিফিনের এবং বাবা-মায়ের কাছ থেকে বিভিন্ন উৎসবে পাওয়া টাকা খরচ না করে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন তিনি।

বুধবার (৮ মার্চ) বিকালে বাড়িতে বাড়িতে গিয়ে ৬০ জন দরিদ্রদের মাঝে এই খাদ্যসামগ্রী নিজ হাতে তুলে দেন। লিজার এই উত্তম কর্মকান্ড স্থানীয়দের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছেন। 
লিজার মা লিপি আনোয়ার নববাংলা কে জানান, আমি আমার মেয়েকে টিফিনসহ প্রায় সময়ই টাকা দিতাম। আমি ভাবতাম হয়তো এই টাকা গুলো সে অকারণে খরচ করছে। কিন্তু লিজা যখন আমাকে বললো, আমি গরীবদের সাহায্য করতে চাই। আমি বললাম টাকা পাবে কোথায়? তখন ওর টিফিনের জমানো টাকা আমাকে এনে দেয় আমিতো হতবাক। আমি আমার মেয়ের কর্মকাণ্ডে অনেক খুশি।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি দেওয়ান আওলাদ হোসেন জানান, লিজা আমাদের বিদ্যালয়ের ভদ্র ও মেধাবী শিক্ষার্থী। টিফিনের টাকা জমিয়ে গরীবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কথা শুনে আমি আবেগ আপলোত হয়ে গিয়েছি। আমি লিজাকে ধন্যবাদ জানাই। সেই সাথে বলতে চাই লিজা আমাদের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *