নবাবগঞ্জে কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ে আর্ন্ত ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক:  লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী করে তুলতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ে আর্ন্ত বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলার কাঠালীঘাটা এলাকায় কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২৬ শিক্ষাবর্ষের আর্ন্ত বালক বালিকা এ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় উক্ত বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর বালক ২ টি ও বালিকা ২ টি দলে বিভক্ত হয়ে খেলা অনুষ্ঠিত হয়। পরে খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস সেন্টু ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর শিকদার, রাইপাড়া ইউনিয়ন বিএনপি নেতা ও কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, ব্যবসায়ী জসিম উদ্দিন, শহিদুল ইসলাম শহিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইসলামইল মাদবর, শাহাদত হোসেন, সবজেলা শিকদার, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশীদ, সহকারী শিক্ষক মামুন বাওয়ালী,সজীব শেখ, মো. মামুন,শাওন সরকার, জুয়েল মিয়া সহ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *