নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে দিনেশ পাল (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) ভোরে দিনেশ পাল মৃত্যুবরণ করেন। মৃত দিনেশ পাল উপজেলার শোল্লা ইউনিয়নের দক্ষিণ বালুখন্ড গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা যায়, দিনেশ পাল অসুস্থ হয়ে গত ৪ আগস্ট নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়। দিনেশের শারীরিক অবস্থার অবনতি হলে ৬ আগস্ট তাকে মহাখালি ডিএনসি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর পৌনে ৫টার দিকে মৃত্যুবরণ করে।
পরে নবাবগঞ্জ উপজেলা লাশ দাফন ও সৎকার টিমের প্রধান অনুপম দত্ত নিপুর নেতৃত্বে নবগ্রাম শ্মশানে লাশের সৎকার সম্পন্ন করা হয়।
নবাবগঞ্জ উপজেলায় দাফন ও সৎকার টিম এ পর্যন্ত ১০৩ জনের লাশ দাফন ও সৎকার সম্পন্ন করেছে। দাফন সংখ্যা ৭১ এবং সৎকার সংখ্যা ৩২।
