নিজস্ব প্রতিনিধি :
মহামারী করোনা ভাইরাস সংক্রমন রোধে জনসাধারণকে ঘর থেকে বের হতে নিষেধ করে দিয়েছেন সরকার। এতে করে বেকার হয়ে পড়েছেন দিনমজুর, বর্গাচাষী, কৃষকেরা। আর এ মহামারীর এমন পরিস্থিতে এসময় তাঁরা কি খাবে? কিভাবে চলবে তাদের সংসার।
আর এ চিন্তা করে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সফল কৃষক অনুপম দত্ত নিপু তার নিজের জমিতে ফলানো সবজি ও চাল দিয়ে অসহায় কৃষদের পাশে দাঁড়িয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার প্রায় তিন শতাধিক অসহায় ও গরীব কৃষকদের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নবাবগঞ্জে পাঁচজন সফল কৃষকের মাধ্যে অনুপম দত্ত নিপু একজন সফল কৃষক। কৃষি কাজে তার ব্যাপক সফলতা রয়েছে। দেশের এই ক্রান্তিকালে নবাবগঞ্জের অসহায় কৃষকদের মাঝে তিনি নতুন উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। তার দেখাদেখি সমাজের অন্যান্য সচ্ছল কৃষকদেরও অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান কৃষি অফিস।
অনুপমদত্ত নিপু বলেন, আমি একজন কৃষক, আরেকজন কৃষককের কষ্ট বুঝি। তাঁরা কত কষ্ট করে পায়ের ঘাম মাটিতে ফেলে জমিতে ফসল ফলায়। এর মধ্যে যারা অন্যের জমিতে ফসল ফলায় তাদের অবস্থা খুবই কষ্টের। তার উপর দেশের এই অবস্থায় অনেক কৃষকের কাজ না থাকায়, না খেয়ে দিন যাপন করছে। এ কথা মাথায় রেখে আমি অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি চাই সরকারের পাশাপাশি সমাজের বৃত্তশালিদের উচিত এসব গরীব ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর।
