নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় ও চতুর্থ তলায় নতুন ওয়ার্ডের শুভ উদ্বোধন করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বৃহস্পতিবার (১ লা অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪র্থ তলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ ওয়ার্ডের উদ্বোধন করা হয়।
এ সময় সংসদ সদস্য আবু আশফাক বলেন, বর্তমান বিএনপি সরকার ৪৭১ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যে প্রথম পর্যায়ে ১৬ টি হাসপাতাল ১৫১ শর্য্যা উন্নীত করার জন্য উদ্যােগ নিয়েছেন। এর মধ্যে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম পর্যায়ে কাজ হতে যাচ্ছে।
তিনি বিরোধী দলের উদ্দেশ্যবলেন, সরকারকে বাধাগ্রস্ত করলে আমরা মনে করি জনগণকে আপনারা বাধাগ্রস্ত করছেন। সরকারের সমালোচনা না করে জনগণের জীবনমান উন্নয়নের জন্য নতুন সরকারকে সহযোগী করুন।
এ সময় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হানিফ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা ।
