নবাবগঞ্জে ইছামতী নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

নবাবগঞ্জে ইছামতী নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

মো. আশিক খান : ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা সন্যাসীপাড়া এলাকায় ইছামতী নদীতে গোসল করতে গিয়ে সজিব সরদার (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার পুরাতন বান্দুরা এলাকার জয়চাঁন সরকারের ছেলে। নিহত সজিব মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, বেলা ১ টার দিকে একই এলাকার দুই বন্ধুকে নিয়ে ইছামতী নদীতে গোসল করতে যায় সজিব। এসময় সজিব ও তার দুইবন্ধু সাতরে নদী পার হতে যায়। নদী পার হওয়ার কিছুক্ষণ আগেই পানিতে তলীয়ে যায় সজিব। সজিবকে না পেয়ে অপর দুই বন্ধুরা দ্রুত তার বাড়িতে খবর দিলে স্বজনরা এসে স্থানীয় জেলেদের সাহায্য নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ৩০মিনিট পর সজিব কে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। এমন মর্মান্তিক মৃত্যুতে সজিবের পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *