নবাবগঞ্জে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জের গালিমপুর চক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নবাবগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা পাঠানো হবে। তবে লাশটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *